ক্রিকেট

ঐতিহাসিক মুহূর্তের দ্বারপ্রান্তে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ২ ম্যাচের টেস্ট সিরিজের ১ম ম্যাচে চালকের আসনে রয়েছে টাইগাররা। ২য় ইনিংসের ৪র্থ দিনে ৪ উইকেটে ১৬১ রানে খেলতে নেমে প্রথম সেশন শেষে অজিদের সংগ্রহ ৭ উইকেটে ২৪৩ রান।

নতুন দিনে তিন উইকেটের সবগুলোই নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। টেল-এন্ডারদের সঙ্গে নিয়ে ব্যাট হাতে ৬৫ রানের দারুণ এই ইনিংসের পর বল হাতেও তিনি ছিলেন প্রাণবন্ত। 

রোববার (১৬ আগস্ট) চতুর্থ দিনে খেলতে নেমে বাংলাদেশি এই অলরাউন্ডার নাম লেখালেন আরেকটি ইতিহাসের পাতায়। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৪ উইকেট শিকার করেছেন মিরাজ। প্যাট কামিন্সের উইকেট দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০তম মাইলফলক পূর্ণ তিনি। বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে টেস্টের এই মেগা টুর্নামেন্টে ১০০ উইকেট ১০০০ রানের ডাবল গড়ার রেকর্ড গড়লেন মিরাজ।

বিরতিতে যাওয়ার সময় এক সাক্ষাৎকারে মিরাজ বলেন, ‘আমার মনে হয় আমরা কিছুটা সুবিধা পাচ্ছি, বল কিছুটা বাউন্স করছে। আর আমি শুধু সঠিক জায়গায় বল করে তাদের ওপর চাপ বজায় রাখতে চেয়েছি

বাংলাদেশ দলের বোলিং নিয়ে মিরাজের বলেন, ‘আমার মনে হয় এই পরিস্থিতিতে আমাদের শৃঙ্খলিত বোলিং করতে হবে, আর আমি শুধু সেই ছন্দটা ধরে রাখতে চেয়েছি। ফাস্ট বোলাররা সত্যিই খুব ভালো বোলিং করেছে। আমি ধৈর্য ধরে সঠিক জায়গায় বোলিং করে যাওয়ার চেষ্টা করেছি।’

ঐতিহাসিক একটি মুহূর্তের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এই অফস্পিনার বললেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে আমরা এখানে খুব ভালো অনুশীলন করেছি এবং একসাথে কঠোর পরিশ্রম করেছি। আমরা ভাবছি যে এটি আমাদের জন্য এক বিশাল সুযোগ।  আমরা যদি তাদের হারাতে পারি, তবে তা নিশ্চিতভাবেই আমাদের দেশ এবং আমাদের খেলোয়াড়দের জন্য অনেক বড় কিছু হবে।’

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ #অস্ট্রেলিয়া #টেস্ট