স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৮১২

ছবি: প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১২ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে ৮৭২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ১০৭ জনের হাম নিশ্চিত হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গেল ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৮৮০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছেন ৯৮ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭৮২ জনের।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বাস্থ্য #হাম #হামে মৃত্যু