দেশজুড়ে

ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাসের চালকসহ নিহত দুই , আহত আট

বায়ান্ন প্রতিবেদন

সিরাজগঞ্জে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী বাসের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের আরও অন্তত আট যাত্রী আহত হয়েছেন। তবে এখনো পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ওভারপাসের নিচে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন, যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) রঞ্জন দেবনাথ।

তিনি জানান, রাত দেড়টার দিকে দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ওভারপাসে ওঠার সময় বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হয়ে ঘটনাস্থলেই বাসচালকসহ দুইজন নিহত হন। এ ঘটনায় বাসের আরও অন্তত আট যাত্রী আহত হয়েছেন

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। নিহতদের মরদেহও উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলমান রয়েছে।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ #সংঘর্ষ #বুস-ট্রাক