রাজধানী

আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রাকিবের বাবা মারা গেছেন

বায়ান্ন প্রতিবেদন

জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রাকিবের বাবা শামসুল হক দেওয়ান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মরহুমের জানাজার নামাজ আজ বাদ জোহর উত্তরা ১৪ নম্বর সেক্টরের বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে বাদ আসর ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

শামসুল হক দেওয়ান ব্যক্তি জীবনে একজন কবি, সাহিত্যিক, সংগঠক ও হিসাববিজ্ঞানী হিসেবে পরিচিত ছিলেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #আরটিভি