বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে মেধাসম্পদের সুরক্ষা ও সৃজনশীলতার স্বীকৃতি হিসেবে “মেধাসম্পদ সুরক্ষা সম্মাননা সম্মাননা ২০২৫” অর্জন করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে বাংলাদেশ কপিরাইট কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সেমিনারে প্রতিষ্ঠানটির পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড-এর পরিচালক ও আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, কপিরাইট রেজিস্ট্রার এস এম আরশাদ ইমামসহ বিশিষ্টজনদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হয়।
এ সময় সৈয়দ আশিক রহমান বলেন, ‘এই অর্জন আমাদের সৃজনশীলতা, উদ্ভাবন ও মেধাসম্পদের সুরক্ষায় ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন’।
আই/এ