অন্যান্য

বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আরটিভির বর্ণাঢ্য আয়োজন

১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে নানা আয়োজন করেছে আরটিভি। গেল বৃহস্পতিবার (০৭ মে) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান।

আরটিভির ক্রিয়েটিভ ডিরেক্টর সৈয়দা মুনিরা ইসলামের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন মানুষের জীবনমান উন্নয়নে আরটিভির বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব আবু সাঈদ মো. কাওসার রহমান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্ট্যালিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র আব্দুস সালাম।

ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সাঈদ মো. কাওসার রহমান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্ট্যালিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর মেয়র আব্দুস সালাম।

অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। পরে তারা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। এছাড়া কুইজ শো’তে অংশ নিয়ে নিজেদের মেধার পরিচয় দেয় শিশুরা। অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন ছিল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে ফ্যাশন শো।

বর্ণাঢ্য এ আয়োজনের টাইটেল পার্টনার ছিল বার্জার পেইন্টস লিমিটেড। সহযোগিতায় ছিল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং মধুমতি ব্যাংক প্রাইভেট লিমিটেড। অনলাইন পার্টনার হিসেবে ছিল আরটিভি অনলাইন ও ম্যাগাজিন ‘লুক অ্যাট মি’।

 

এমএ//