প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত করা হয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) দুই দিনের পরীক্ষা।
গেল ১৫ জুলাই পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহামুদের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (১৭ জুলাই) এবং শুক্রবার (১৮ জুলাই) দুই দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত নিম্নবর্ণিত প্রোগ্রামসমূহের পরীক্ষা আগামী ১৭ এবং ১৮ জুলাই প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে স্থগিত করা হলো।
পরীক্ষাগুলো হচ্ছে-
এমএ ও এমএসএস প্রোগ্রামের ২৪২ টার্ম (দ্বিতীয় সেমিস্টার) পরীক্ষা।
বিএজিএড প্রোগ্রামের ২৫২ টার্ম (জুলাই–ডিসেম্বর ২০২৫)-এর ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ সেমিস্টার পরীক্ষা।
মাস্টার অব এডুকেশন (এমএড) পরীক্ষা–২০২৫ (২৫২ টার্ম)-এর ১ম ও ২য় সেমিস্টার পরীক্ষা।
বিবিএ প্রোগ্রামের ২৪১ টার্ম-এর ১ম, ৩য়, ৫ম ও ৭ম লেভেল পরীক্ষা।
পি/ডি