বিশ্বজুড়ে যখন আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ নিয়ে ব্যাপক উন্মাদনা, ঠিক সেই মুহূর্তেই এক অদ্ভুত শপথ করে বসলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি।
বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে ম্যাচ চলাকালীন সময়ে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে পরীমণি লেখেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো ফাইনাল।’
এই পোস্টের পরপরই তার ভক্ত ও অনুসারীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। মিনিট বিশেকের মধ্যেই পোস্টটিতে প্রায় ৪২ হাজারের বেশি প্রতিক্রিয়া ও তিন হাজার শেয়ার দেখা যায়। কিন্তু মন্তব্যঘর বন্ধ রাখেন অভিনেত্রী।
প্রথম পোষ্টের কিছু সময় পরেই আর্জেন্টিনার জয়ে বাংলাদেশের মেসি-ভক্তরা যখন বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছেন, তখন সেই উচ্ছ্বাসে নতুন মাত্রা যোগ করে নায়িকার দ্বিতীয় পোস্ট।
তিনি লেখেন, ‘হ্যারি কেইন পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’ সঙ্গে জুড়ে দিয়েছেন কয়েকটি কান্নার ইমোজি!
পরীমণির এই পোস্টও তার ভক্তমহলে নজর কাড়ে। ইংল্যান্ডের অধিনায়ক ও তারকা ফুটবলার হ্যারি কেইনকে উদ্দেশ্য করে দেওয়া তার পোস্টটি ইতোমধ্যেই ভাইরাল।
প্রসঙ্গত, ফুটবলে আর্জেন্টিনার প্রতি পরীমণির ভালোবাসা নতুন কিছু নয়। চলতি টুর্নামেন্ট শুরুর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনাকে নিয়ে সরব ছিলেন তিনি। গেল ১২ জুলাই একটি পোস্টে তিনি শুধু ‘উইন’ লিখে লাভ রিঅ্যাক্ট যুক্ত করেছিলেন। একই দিন সন্ধ্যায় ফুটবলকে ‘ভালোবাসা’ লিখে আর্জেন্টিনার পতাকার ইমোজি যুক্ত করে আরেকটি পোস্ট করেন এই অভিনেত্রী।
চলতি আসরে শুধু নিজে নন, নিজের সন্তানকেও আর্জেন্টিনার বড় ভক্ত হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন পরীমণি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাজধানীর একটি অভিজাত হোটেলে ছেলের সঙ্গে সময় কাটানোর ভিডিও শেয়ার করে তিনি লিখেছিলেন, তার ছেলে বড় মাপের আর্জেন্টিনা ভক্ত। বর্তমান টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে প্রিয় দলের সাফল্য নিয়ে পরীর এই সাম্প্রতিক ঘোষণাটি ভক্তদের মাঝে বিনোদনের এক নতুন খোরাক জুগিয়েছে।
পি/ডি