শিক্ষা

আগামী শিক্ষাবর্ষের এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

শিক্ষাবর্ষকে আরও সময়োপযোগী এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে বর্তমান সরকার পাবলিক পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা জুন মাসে আয়োজন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।  

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে কক্সবাজার-৩ আসনের সরকারি দলের সদস্য লুৎফুর রহমানের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।    

মন্ত্রী বলেন, এ সিদ্ধান্তের মাধ্যমে ধাপে ধাপে শিক্ষাবর্ষের শুরু ও পাবলিক পরীক্ষার সময়সূচির মধ্যে সামঞ্জস্য আনা এবং শিক্ষার্থীদের একাডেমিক সময়ের অপচয় কমানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, সরকার পর্যায়ক্রমে পাবলিক পরীক্ষা আরও আগাম সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে।

 

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন #এইচএসসি #শিক্ষামন্ত্রী