স্বাস্থ্য

ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৩২৭

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

গেল ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুই নারীর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।    

সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া দুই নারীর একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা এবং অন্যজন চট্টগ্রাম বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকার। তাদের একজনের বয়স ২৬ থেকে ৩০ বছরের মধ্যে, অপরজনের বয়স ৩১ থেকে ৩৫ বছরের মধ্যে।

এদিকে, একই সময়ে ডেঙ্গুর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৩২৭ জন। এর মধ্যে ২৯৭ জন সরকারি হাসপাতালে এবং ৩০ জন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮ হাজার ৬৫০ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৮০০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৮২৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

 

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন #ডেঙ্গু