আন্তর্জাতিক

বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক

বঙ্গোপসাগরে রিখটার স্কেল ৪ দশমিক ৫ মাত্রার মৃদ ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১২ জুলাই) ভোর ৫টা ৫ মিনিটে হওয়া এই ভূমিকম্পে ভারতের অন্ধ্র প্রদেশের বেশ কিছু এলাকা কেঁপে উঠে। তবে তাৎক্ষণিক কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়নি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ও ইনকয়েস-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৫টা ৫ মিনিট ৪৬ সেকেন্ডে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি হয়, যার কেন্দ্রস্থল ছিল কাকিনাডা উপকূল থেকে আনুমানিক ২২৫ কিলোমিটার দূরে। 

ভূমিকম্পের কম্পন বিশাখাপত্তনমের সাগর নগর, গাজুওয়াকা, মঙ্গলাপালেম, পেদ্দা ওয়ালটেয়ার, আরিলোভা, এমভিপি কলোনি ও আপ্পুঘরসহ বিভিন্ন এলাকায় অনুভূত হয়।

তবে ভূমিকম্পটি মৃদু মাত্রার হওয়ায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। 

সূত্র: এনডিটিভি

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #বঙ্গোপসাগর #ভূমিকম্প