দেশজুড়ে

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাস করতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ফুটবল ম্যাচ জয়ের পর অতিরিক্ত উচ্ছ্বাস প্রকাশের সময় ঝিনাইদহের শৈলকুপায় রসুল উদ্দীন (৪০) নামে এক ব্যক্তির আকস্মিক মৃত্যু হয়েছে। নিহত রসুল উদ্দীন পেশায় একজন ভ্যানচালক ছিলেন এবং এলাকায় আর্জেন্টিনা ও লিওনেল মেসির একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।

মঙ্গলবার (৮ জুলাই) দিনগত রাতে শৈলকুপা পৌরসভার বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে খেলা চলাকালীন একপর্যায়ে মিশর ২-০ গোলে এগিয়ে গেলে চরম হতাশ ও মন খারাপ করে খেলা দেখা ছেড়ে বাড়িতে চলে যান রসুল। তবে পরবর্তীতে আর্জেন্টিনা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে ২-২ গোলে সমতা ফেরালে তিনি আবারো খেলাস্থলে ছুটে আসেন এবং উল্লাস প্রকাশ করতে থাকেন।

খেলা শেষ হওয়ার পর অতিরিক্ত উত্তেজনার মাঝেই তিনি জর্দা দিয়ে পরপর তিনটি পান খান। এর কিছুক্ষণ পরেই তিনি তীব্র শারীরিক অসুস্থতা অনুভব করেন। সেখানে উপস্থিত স্থানীয়রা পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি হুমায়ূন কবির মোল্লা জানিয়েছেন,  অতিরিক্ত উত্তেজনা এবং জর্দার তীব্র প্রতিক্রিয়ার কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) তার মৃত্যু হয়ে থাকতে পারে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ঝিনাইদহ #আর্জেন্টিনা