ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন।
সোমবার (৬ জুলাই) তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, রোববার দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে সর্বশেষ হতাহতের এই তথ্য প্রকাশ করেছে।
বিবৃতিতে জানানো হয়, ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে ৮৫৬টি ভবন, যার মধ্যে ১৯০টি পুরোপুরি ধসে পড়েছে।
এদিকে দুর্গতদের সহায়তায় ইতোমধ্যে ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে। তবে এখনও ১৭ হাজার ৩৪৫ জন মানুষ গৃহহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।
উদ্ধার কার্যক্রমে ক্ষতিগ্রস্ত এলাকায় ৪ হাজার ৮৮ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী কাজ করছেন। এছাড়া রাজধানী কারাকাস থেকে পাঠানো ২৯ হাজার ৫৬৭ জন উদ্ধারকর্মী এবং ২৭ হাজার ৪৮২ জন স্বেচ্ছাসেবক ত্রাণ ও উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়ায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকেই দেশটির বিভিন্ন এলাকায় একের পর এক আফটারশক অনুভূত হচ্ছে।
পি/ডি