পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বেলুচিস্তানের সুরাব শহর থেকে প্রায় ৯৫ কিলোমিটার দক্ষিণে। এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
অন্যদিকে, জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৬ বলে জানিয়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।
দুটি সংস্থার দেওয়া তথ্যে ভূমিকম্পের মাত্রায় কিছুটা পার্থক্য রয়েছে। তবে ভূমিকম্পের পর ওই অঞ্চলে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এসি//