আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ‘ইতিবাচক অগ্রগতি’: কাতার

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছে কাতার। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা  আয়াতুল্লাহ আলী খামেনির দাফন কার্যক্রম শেষ হওয়ার পর দুই পক্ষের মধ্যে পরবর্তী দফার বৈঠক অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (০২ জুলাই) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

আল-আনসারি বলেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচক দলের সঙ্গে পৃথক বৈঠক সম্পন্ন করেছেন। ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ)–সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। তার ভাষ্য, লেক লুসার্ন সম্মেলনের ফলাফলের ভিত্তিতেই এই অগ্রগতি এসেছে।

তিনি আরও জানান, উভয় পক্ষ ভবিষ্যতেও আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতার দাফন-সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ করা হবে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানায়, চলমান কূটনৈতিক প্রচেষ্টার লক্ষ্য হলো সমঝোতা স্মারকের বিভিন্ন ধারা বাস্তবায়নে অগ্রগতি নিশ্চিত করা এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনে সংলাপের ধারাবাহিকতা বজায় রাখা।

সূত্র: এএফপি

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #যুক্তরাষ্ট্র #কাতার