কুষ্টিয়ায় পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক ও তার সহকারী নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকান্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, চালক আনিস (৩৫) ও তার সহকারী রতন (৩৫)। তাদের বাড়ি ফরিদপুর সদর উপজেলায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, চাপাইনবাবগঞ্জের সোনামসজিদ থেকে পাথরবোঝাই একটি ট্রাক খুলনা যাওয়ার পথে কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই ট্রাকটির ইঞ্জিনে আগুন ধরে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাকের কেবিন থেকে প্রথমে হেলপার রতনের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রনে এনে পাথর সরিয়ে চালকের সহকারী রতনের মরদেহ উদ্ধার করা হয়। দুটি মরদেহই কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পি/ডি