বিনোদন

মেসির কী দারুণ গোল, উচ্ছ্বাসে ভাসলেন কেয়া পায়েল

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনায় মেতে উঠেছে পুরো ফুটবলবিশ্ব। সেই উন্মাদনার ঢেউ লেগেছে বাংলাদেশেও।

সাধারণ দর্শকদের পাশাপাশি দেশের শোবিজ অঙ্গনের তারকারাও নিজেদের প্রিয় দলের সমর্থনে সরব। তাদেরই একজন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।

অভিনয়ের ব্যস্ততার মধ্যেও ফুটবলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে ভোলেন না এই অভিনেত্রী। বিশেষ করে আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি তার সমর্থনের কথা ভক্তদের অজানা নয়।

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি।

ম্যাচের ১৭ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন তিনি। আর প্রিয় তারকার এমন পারফরম্যান্সে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন কেয়া পায়েল।

মেসির গোলের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ছবি পোষ্ট করেন অভিনেত্রী।

সেখানে উচ্ছ্বাস প্রকাশ করে পোস্টের ক্যাপশনে লিখেছেন, মেসিইইইইইই!!!! মেসিইইইইই!!!! লিও মেসিইইইইই!!!! সবসময়ই তিনিই!!!! আর্জেন্টিনার হয়ে স্কোরের সূচনা করলেন মেসি!!!! কী অসাধারণ গোল!!! ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই তিনি মাত্র ১৭ মিনিটের মাথায় গোল করে ফেললেন!!! অবিশ্বাস্য!!!    

উল্লেখ্য, প্রিয় ফুটবলারের এমন পারফরম্যান্সে কেয়া পায়েলের উচ্ছ্বাস নজর কেড়েছে তার ভক্ত-অনুরাগীদেরও। অনেকেই সেই পোষ্টে মন্তব্য করে অভিনেত্রীর সঙ্গে ভাগ করে নিয়েছেন নিজেদের আনন্দ ও আবেগ। 

 

পি/ডি     

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #মেসি #আর্জেন্টিনা #কেয়া পায়েল