প্রথমবারের মত অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়লাভ করে বাংলাদেশ ।তাই বেশ ফুরফুরে মেজাজে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ অজিদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। চট্টগ্রামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের।
বুধবার (১৭ জুন) চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।
ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে পেশীর চোট পাওয়া লিটনের জায়গায় এই ম্যাচে অধিনায়কত্বের ভার উঠেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা হৃদয়ের ওপর। চমক আছে আরও। এই ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে বিপিএলে আলো ছড়ানো আব্দুল গাফফার সাকলাইনের।
২০০৫ সালে প্রথমবার অজিদের বিপক্ষে ওয়ানডেতে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে দুই দশকের বেশি সময়। এবার শুধু জয় নয়, সদ্য শেষ হওয়ার ওয়ানডে সিরিজটাই নিজেদের করে নিয়েছে টাইগাররা। টানা দুই ম্যাচ জিতে আগে-
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন (উইকেটকিপার), তাওহিদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, মেহেদী হাসান, আব্দুল গাফফার, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আর/আই