ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওর্য়াডের বলিদাপাড়া গ্রামে প্রতিবেশীর কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মীর ফারুক (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় তাকে গণপিটুনি দেয় ক্ষুব্ধ জনতা।
শনিবার (১৩ জুন) সকালে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বলিদাপাড়া এলাকায় একটি ভবনের সাবলেট বাসায় বসবাস করতেন মীর ফারুক ও তার পরিবার। তিনি সদর উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা।
গতকাল রাতে তাদের সাথে সাবলেটে বসবাস করা প্রতিবেশীর ১১ বছরের কন্যাকে রাতে ধর্ষণের চেষ্টা করে। পরে সকালে বিষয়টি ঐ কিশোরী তার মায়ের কাছে জানালে ঘটনা জানাজানি হয়। পরে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়।
পরবর্তীতে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মীর ফারুককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।
ওসি জেল্লাল হোসেন জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আই/এ