বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জাও বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার (১ জুন) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
এতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল। কিন্তু ঈদুল আজহা উপলক্ষে সাময়িকভাবে সেই সময়সীমা রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছিল।
এ বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায়, ১ জুন থেকে আবারও আগের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। একই সময়সীমা দেশের বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
আই/এ