জাতীয়

শপিংমল-দোকান বন্ধের নতুন সময়সীমা ঘোষণা

ছবি: ফাইল ছবি

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা ঠিক রাখতে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, ১২ আগস্ট থেকে শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে গত ১১ জুনের নির্দেশনায় এসব প্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল। 

একই সময়সূচি দেশের বিভিন্ন স্থানে চলমান ও আয়োজিত মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এসব আয়োজন রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।

তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলো এ নির্দেশনার বাইরে থাকবে।

স্মারকে আরও বলা হয়েছে, সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে এবং বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে আলোকসজ্জাও বন্ধ রাখতে হবে।

স্মারকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নতুন নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বিদ্যুৎ সাশ্রয় #বিদ্যুৎ #শপিংমল #মার্কেট