জাতীয়

দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় বাড়লো

ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে দোকানপাট ও শপিং মল খোলা রাখার সময় বাড়িয়েছে সরকার। এখন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে।

বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ মোবাইল ফোনে দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনের সঙ্গে কথা বলেন। এ সময় মন্ত্রী আজ থেকে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার বিষয়টি জানিয়েছেন।

 এ সিদ্ধান্তের কারণে বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে ধন্যবাদ জানান তারা।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #দোকান