ধর্ম

হজ শেষে প্রথম দিনে দেশে ফিরেছেন ৬ হাজার ১৭৫ হাজি

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে প্রথম দিনে ৬ হাজার ১৭৫ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।

শনিবার (৩০ মে) ১৫টি ফ্লাইটে এসব হাজি দেশে ফেরেন।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, ফিরতি ১৫টি ফ্লাইটে মোট ৬১৭৫ জন হাজি দেশে এসেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৭৫৯ জন হাজি।

এদিকে দেশে ফিরে হাজিরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

তারা জানান, এবারের হজ পালন ছিল স্বস্তিদায়ক। কোনো ধরনের বড় ভোগান্তির মুখোমুখি হতে হয়নি। বাংলাদেশ ও সৌদি আরব—উভয় দেশেই থাকা-খাওয়া ও সার্বিক ব্যবস্থাপনা ছিল সুশৃঙ্খল ও সুসংগঠিত।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #হজ #সৌদি আরব #হাজি