দেশজুড়ে

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থীর মৃত্যু

বায়ান্ন প্রতিবেদন

ছবি: প্রতীকী ছবি

 

বগুড়ার কাহালুতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন, কাহালু থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান

তিনি বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। তাঁরা বগুড়া থেকে নওগাঁর দিকে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

 

নিহতরা হলেন— কলেজছাত্র রাহিম ওরফে বিজয় (১৯), স্কুলছাত্র অপূর্ব (১৬) এবং প্রেম (১৬)। তাঁদের সবার বাড়ি নওগাঁ সদর উপজেলার চকদেব মুনিয়া এলাকায়।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #মুখোমুখি সংঘর্ষে #বগুড়া