দেশজুড়ে

ঈদের দিনে নিহত রামিসার বাড়িতে বিএনপি নেতারা

বায়ান্ন প্রতিবেদন

পবিত্র ঈদুল আজহার দিনে ঢাকার পল্লবীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

গত ১৯ মে পল্লবীতে রামিসাকে ধর্ষণের পর পাশবিকভাবে হত্যা করা হয়। ঈদের দিন রামিসার বাসায় গিয়ে তার শোকাগ্রস্থ পরিবারের খোঁজখবর নেন রুহুল কবির রিজভী। এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তিনি এই সমবেদনা জানাতে এসেছেন।

রুহুল কবির রিজভী বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান এই নৃশংস হত্যাকারী সোহেল রানার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। এছাড়া রামিসার বড় বোন রাইসার পড়াশোনার সম্পূর্ণ দায়িত্বও তিনি (তারেক রহমান) গ্রহণ করেছেন। আমরা সবাই রাইসার আত্মীয় হিসেবে এই পরিবারের পাশে থাকব।"

পরিবারটির খোঁজ নেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সদস্য মাহবুবুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. ইকবালুর রহমান রোকন।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #রামিসা #রিজভী #পল্লবী