দেশজুড়ে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বায়ান্ন প্রতিবেদন

প্রচণ্ড ঝড়-বৃষ্টি ও বৈরি আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলচল আপাতত বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ  নৌপরিবহন  কর্তৃপক্ষ মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টা ২০ মিনিতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন।   

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, হঠাৎ আকাশে মেঘ জমে পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকায় প্রচণ্ড ঝড় শুরু হয়। এসময় দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে।

ফলে দুই নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপার বন্ধ হয়ে গেছে। এতে ঈদে ঘরমুখো যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। 

তবে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বলেন, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে ঈদে ঘরে ফেরা যাত্রীদের দুর্ভোগ কমাতে দ্রুত ফেরি চলাচল শুরু করা হবে। 

উল্লেখ্য, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ১৮টি ফেরি চলাচল করছে। 

 

পিডি  

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পাটুরিয়া-দৌলতদিয়া #ফেরিঘাট #ঝড় বৃষ্টি