দেশজুড়ে

ফায়ার সার্ভিসের ১৫ ইউনিটের চেষ্টায় কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে

বায়ান্ন প্রতিবেদক

রাতে রাজধানীর কালশী বস্তিতে লাগা ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

আজ (সোমবার) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন, ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম।

তিনি জানান, ঘটনাস্থলে তীব্র পানির সংকট এবং দমকা বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ফায়ার সার্ভিসের আশঙ্কা, এই অগ্নিকাণ্ডে প্রায় শতাধিক ঘর পুড়ে গেছে।

তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #কালশী বস্তি #ভয়াবহ আগুন