রাজধানী

রাজধানীতে থানার পেছনে ককটেল বিস্ফোরণ, আটক ১

ঢাকার খিলগাঁও থানার পেছনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মাজহারুল ইসলাম (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খিলগাঁও থানার পেছনে কয়েকটি ভবন পরে বাটার শোরুমের পাশে একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে মাজহারুল নামে একজনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আটক মাজহারুল নিজেকে রিকশাচালক পরিচয় দিলেও তার সঙ্গে কোনো রিকশা পাওয়া যায়নি। আমাদের কাছে প্রাথমিকভাবে তথ্য এসেছে তিনি ঢাকা শহরে ঘুরে ঘুরে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটাতেন।

তাকে বহন করা একটি মোটরসাইকেল সন্দেহের তালিকায় রয়েছে। মোটরসাইকেল চালককে শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।

 

এমজে/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #খিলগাঁও #ঢাকা #ককটেল বিস্ফোরণ