দেশজুড়ে

তিন দিন ধরে সাগরে ভাসতে থাকা ১৪ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড

কক্সবাজার প্রতিনিধি

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারশ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২১ মে) সকালে কুতুবদিয়ার পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, সরকার ঘোষিত ৫৮ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা অমান্য করে গত ১৮ মে লক্ষ্মীপুরের আলেকজান্ডার খাল থেকে মাছ ধরতে গভীর সমুদ্রে যায় বোটটি। পরে ইঞ্জিন বিকল হয়ে সেটি সাগরে ভাসতে থাকে।

আজ সকাল ১০টার দিকে গভীর সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ জয় বাংলারাডারের মাধ্যমে বোটটিকে শনাক্ত করে। পরে কোস্ট গার্ড সদস্যরা সেখানে পৌঁছে ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেন। এ সময় তাদের খাবার ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

উদ্ধার হওয়া জেলে ও ফিশিং বোটের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কোস্টগার্ড