দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। আগামী ২৮ মে ঈদুল আজহা উদযাপন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ ঘোষণা দেয়া হয়।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, দেশের আকাশে ইতোমধ্যেই পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
এর আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। আগামী ২৭ মে সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
আই/এ