দেশজুড়ে

দেশে এসে সৌদি প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় মরিয়ম বেগম (৩৮) নামের এক সৌদি প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার স্বামী নাসির সিকদার।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে নয়টায় উপজেলার চাকামাইয়া ইউনিয়নের দারোগারতবক এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী ওই নারী প্রায় আট বছর ধরে সৌদি আরবে থাকতেন। আটদিন আগে সৌদি থেকে গ্রামের বাড়িতে আসার পরই স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তার ঝাগড়াঝাটি শুরু হয়গতকাল সন্ধ্যার পরে স্বামী নাসির উদ্দিন তার কাছে টাকা দাবি করলে সে টাকা দিতে অস্বীকৃতি জানায়।

এসময় নাসির তাকে মারধর করে। এরপরে রাতে স্বামী-স্ত্রী এক ঘরেই ছিলেন। ভোররাতে নাসির তার শ্বশুর জালাল গাজীকে স্ত্রী আত্মহত্যা করেছে বলে জানিয়ে পালিয়ে যায়। পরে সকালে এলাকাবাসীরা ওই বাড়িতে গিয়ে আঙিনায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন।

ওসি নজরুল ইসলাম বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরনের প্রক্রিয়া চলছে পরিবার এর অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পটুয়াখালী #সোদি প্রবাসী