দেশজুড়ে

রাজনৈতিক বিবেচনায় আমরা ফ্যামিলি কার্ড দেই না : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

পটুয়াখালী প্রতিনিধি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, যারা অসুবিধায় আছেন, কষ্টের মধ্যে আছেন সেই সমস্ত মানুষকে সহায়তা করা সরকারের এ ফ্যামিলি কার্ডের লক্ষ্য। নির্বাচনের সময় অনেকেই আমাদের ডিস্টার্ব করেছে। কিন্তু আমরা সেটা বিবেচনায় নেই নাই। রাজনৈতিক বিবেচনায় আমরা এ কার্ড দেই না।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার চর বিশ্বাস  বুধবারিয়া বাজার এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।    

প্রতিমন্ত্রী বলেন,  আশা করি সরকারি যে সকল সামাজিক সুরক্ষা কার্ডফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড সবাই পাবে

তিনি বলেন, ‘গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার জন্য আমাদের এখানে বেশ কয়েকটি খাল খননের প্রকল্প আছে। এখানে যারা খাল খননের সাথে জড়িত থাকবেন আপনারা শতভাগ কাজ করবেন। বিগত দিনে অনেকেই অল্প কাজ করে সব সাবার করে দিয়েছেন। সরকারি টাকায় খাল খনন হচ্ছে, স্কুল হচ্ছে, ব্রিজ হচ্ছে, রাস্তা হচ্ছে। আপনারা সচেতন নাগরিক হিসেবে দেখবেন এগুলো মানসম্পন্নভাবে হচ্ছে কি না। আগামী দুই বছরের মধ্যে গলাচিপা-দশমিনার রাস্তাঘাটের জন্য ব্যাপক কাজ করতে পারবো।

উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর পুলিশ সুপার মো. ইউসুফ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম শাহাজাদা, গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিনসহ, উপজেলা বিএনপি ও গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নুরুল হক নুর