কলম্বিয়ান পপ তারকা শাকিরার ও নাইজেরিয়ান গায়ক বুর্না বয়ের কণ্ঠে মুক্তি পেল আসন্ন ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’। সপ্তাহখানেক আগে প্রকাশিত মাত্র এক মিনিট ৭ সেকেন্ডের টিজাটি ভক্তদের মাঝে ব্যাপক সারা ফেলে ।
শুক্রবার (১৫ মে) আনুষ্ঠানিকভাবে গানটি প্রকাশের ঘোষণা দেয় ফিফা। সংগঠনটি জানায়, গান থেকে অর্জিত রয়্যালটি তাদের গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে জমা করা হবে। টুর্নামেন্ট শেষে এই তহবিল থেকে ১০ কোটি ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা বিশ্বজুড়ে শিশুদের মানসম্মত শিক্ষা এবং ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়াতে ব্যয় করা হবে।
১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর এবং ১৯ জুলাই নিউ জার্সিতে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।
ফুটবল বিশ্বকাপে শাকিরার যেন হয়ে উঠেছে এক অবিচ্ছেদ্দ্য অংশ। ২০১০ সালে ‘ওয়াকা ওয়াকা’ এবং ২০১৪ সালে ‘লা লা লা’ দিয়ে ভক্তদের মাতিয়ে দিয়েছিলেন তিনি। মাঝে দুই আসর বিরতির পর আবারও বিশ্বকাপের অফিসিয়াল থিম সংয়ে ফিরলেন এই কলম্বিয়ান পপ তারকা।
ফিফা জানিয়েছে, নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালের হাফ টাইমে ভক্ত-সমর্থকদের আনন্দে মাতাবেন ম্যাডোনা, শাকিরা ও কোরিয়ান পপ গ্রুপ বিটিএস ।