জাতীয়

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক শামীমা পারভীন

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামী এক বছরের জন্য তারা এ দায়িত্ব পালন করবেন।

বুধবার (১৩ মে) পুলিশ সপ্তাহ ২০২৬-এর শেষ দিনে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত নির্বাচনে তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।

জানা গেছে, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ১৫ দিনের মধ্যে অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। পরে সেই কমিটি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক মো. আলী হোসেন ফকিরের কাছে উপস্থাপন করা হবে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন। এ সময় অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন #মোসলেহ উদ্দিন আহমদ #শামীমা পারভীন