প্রবাস

যুক্তরাষ্ট্রে মসজিদে দুই শিশুকে নিপীড়নের মামলায় বাংলাদেশি ইমাম গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির জ্যামাইকায় মসজিদ বিলালের ইমাম তাজুল ইসলামকে (৫৫)  দুই বালিকাকে যৌন নির্যাতনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার (২৭ এপ্রিল) রাতে তাকে গ্রেপ্তার করে নিউয়র্ক পুলিশ। পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম কিউএনএস ডট কম

পুলিশ জানিয়েছে, নিউ ইয়র্ক সিটির জ্যামাইকায় মসজিদ বিলাল’-এ গত ২১ ও ২৭ এপ্রিল ওই দুই শিশুর ওপর নিপীড়ন চলানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২১ এপ্রিল বিকেল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে তাজুল মসজিদের ভেতরে ১০ বছর বয়সি এক শিশুর গোপন স্থান স্পর্শ করেন। এরপর ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে আরেক ১০ বছর বয়সি শিশুর ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটে।

সেদিনই তাকে গ্রেপ্তার করে নিউ ইয়র্কের পুলিশ। তার বিরুদ্ধে প্রথম ডিগ্রির যৌন নির্যাতনের চারটি অভিযোগ, জোরপূর্বক স্পর্শের চারটি অভিযোগ এবং শিশুর কল্যাণ বিপন্ন করার চারটি অভিযোগ আনা হয়েছে।

পরদিন ২৮ এপ্রিল কুইন্স ফৌজদারি আদালতের বিচারক শরিফা নাসের-কুয়েলারের সামনে শুনানিতে তাজুল ইসলাম নিজেকে নির্দোষ বলে দাবি করেন। বিচারক ২৫,০০০ ডলার নগদ ও ২৫,০০০ ডলারের বন্ডে জামিন মঞ্জুর করেন

আদালত তাকে ভুক্তভোগীশিশুদের থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। পুলিশ অভিযুক্তের ছবি প্রকাশ করে এমন আরও অভিযোগ থাকলে তা সেক্স ক্রাইম হটলাইন (১-২১২-২৬৭-৭২৭৩) অথবা ১-৮০০-৫৭৭-৮৪৭৭) নম্বরে যোগাযোগ করতে আহ্বান জানিয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নিউ ইয়র্ক #বাংলাদেশি ইমাম