আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যুদ্ধ ‘শীঘ্রই শেষ হয়ে যাবে’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (৩০ অক্টোবর) কানসাস সিটির রেডিও স্টেশন কেসিএমও (KCMO)-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেছেন।

তিনি বলেন, “এটি শীঘ্রই শেষ হয়ে যাবে। তবে আমাদের এমন নিশ্চয়তা প্রয়োজন যে, সেখানে কখনোই কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।” 

তবে  এ বিষয়ে ট্রাম্প বিস্তারিত আর কিছু জানাননি।

এদিকে ইরানের বিষয়ে নিজেদের উদ্দেশ্য নিয়ে ওয়াশিংটন পরস্পরবিরোধী সংকেত দিচ্ছে। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্প ইরানের ওপর নতুন করে হামলার বিষয়টি বিবেচনা করছেন বলে শোনা যাচ্ছে। একই সময়ে, তাঁর ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স শান্তির একটি নতুন প্রস্তাব নিয়ে তেহরানের সঙ্গে যোগাযোগ করছেন।

এদিকে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত রোববার কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে রেজায়ির কাছে পৌঁছানো ভ্যান্সের চিঠিতে সরাসরি ইরানকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। এই আলোচনার নেতৃত্ব দেওয়ার কথা ভ্যান্সের এবং শুরু থেকেই ইরানের পারমাণবিক কর্মসূচিকে আলোচনার অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে যার উদ্দেশ্য হলো নতুন করে হামলা শুরু হওয়া ঠেকানো।

এমজে/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ট্রাম্প