জাতীয়

দেশে জঙ্গি নাই এটা বলা যাবে না : তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে জঙ্গি নাই এটা বলা যাবে না। দেশে জঙ্গি আছে। তবে, পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে জঙ্গি হিসেবে যা উপস্থাপন করা হয়েছে, তা ছিলো সরকারে টিকে থাকার একটা প্রক্রিয়া

মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, “দেশে জঙ্গি সম্পর্কে দুটি চরম ধারণা রয়েছে, একটি হলো দেশ জঙ্গিতে ভরে গেছে, আরেকটি হলো দেশে কোনও জঙ্গি নেই। সরকার মনে করে দুটোই ভুল। সমাজের একটি ক্ষুদ্র অংশে উগ্রপন্থার প্রবণতা রয়েছে। মাঝে মাঝে তারা সক্রিয় হওয়ার চেষ্টা করে, তবে রাষ্ট্র তা নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি বলেন, “অতীতে রাজনৈতিক উদ্দেশে জঙ্গি শব্দের অতিরিক্ত ব্যবহার করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে অভিযোগ প্রমাণিত না হলেও মানুষকে জঙ্গি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তিনি আরও বলেন,  শেখ হাসিনা এ দেশটাকে এত বাজেভাবে রেখে গেছেন যে সরকার সর্বোচ্চ চেষ্টা করলেও আপনি দেখবেন সমালোচনার জায়গা তৈরি হচ্ছে। কোনও কোনও ক্ষেত্রে সরকারের ব্যর্থতা আপনি পাচ্ছেন, পাবেন। জেনুইন জিনিসগুলো নিয়ে সমালোচনা করেন, আমি সেটাকে ওয়েলকাম করছি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #তথ্য উপদেষ্টা