জাতীয়

আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নিতে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কে অনুষ্ঠিতব্য পঞ্চম আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নিতে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে তিনি ঢাকা থেকে তুরস্কের উদ্দেশে রওনা দেন। আগামী ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত ফোরামটি অনুষ্ঠিত হবে, যার পৃষ্ঠপোষকতা করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

ফোরামের ফাঁকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে খলিলুর রহমানের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া পাকিস্তান, গাম্বিয়াসহ বিভিন্ন দেশের মন্ত্রী ও প্রতিনিধি প্রধানদের সঙ্গেও তার সাক্ষাৎ হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এই সফরে ফোরামে অংশগ্রহণের পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন আদায়ের কূটনৈতিক তৎপরতাও চালানো হবে।

উল্লেখ্য, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর গেল মার্চেও তুরস্ক সফর করেছিলেন খলিলুর রহমান।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #খলিলুর রহমান #পররাষ্ট্রমন্ত্রী #আনতালিয়া ডিপ্লোমেসি ফোরাম