জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্টদের দায়মুক্তি দিয়ে বিল পাস

ছবি: ফাইল ছবি

জুলাইয়ের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় সংসদে মামলা প্রত্যাহার ও তাদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় সংসদে ‘দায়মুক্তি বিল’ পাস হয়েছে। 

বুধবার (০৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ ২০২৬’ উত্থাপন করলে তা কণ্ঠভোটে গৃহীত হয়।

নতুন আইনে বলা হয়েছে, আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে করা সব ধরনের দেওয়ানি ও ফৌজদারি মামলা বাতিল করা হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ সংক্রান্ত কোনো নতুন মামলা গ্রহণ করা যাবে না।

সরকারি নির্দেশনার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে আগের অভিযোগ ও মামলাগুলো নিষ্পত্তি করা হবে বলেও আইনে উল্লেখ রয়েছে। ফলে সংশ্লিষ্টরা আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন।

বিল উত্থাপনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের রাজপথ কাঁপানো সেই বীরদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা এই সরকারের নৈতিক দায়িত্ব। যারা নিজের জীবন বাজি রেখে স্বৈরাচার হটিয়েছেন তাদের যেন কোনোভাবেই আইনি মারপ্যাঁচে ফেলে হেনস্তা করা না হয় সেই লক্ষ্যেই এই রক্ষাকবচ তৈরি করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #জুলাই গণঅভ্যুত্থান