আন্তর্জাতিক

‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র-ইউরোপ, লাখো মানুষের সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানায়।

রোববার (২৯ মার্চ) মার্কিন বার্তা সংস্থা এপি জানায়, মিনেসোটা অঙ্গরাজ্যের সেন্ট পল শহর এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ক্যাপিটল ভবনের সামনে বিপুলসংখ্যক বিক্ষোভকারী জড়ো হয়ে অভিবাসন নীতির কড়াকড়ির বিরুদ্ধে অবস্থান নেয়।

সমাবেশে অংশ নিয়ে বক্তব্য দেন খ্যাতিমান সংগীতশিল্পী ব্রুস স্প্রিংস্টিন। তিনি অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিরোধকে প্রশংসা করেন এবং এ সময় ‘স্ট্রিটস অব মিনিয়াপোলিস’ শিরোনামের একটি গান পরিবেশন করেন।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, গণতন্ত্র রক্ষায় জনগণের সক্রিয় ভূমিকা এখনও গুরুত্বপূর্ণ। তারা যুদ্ধ ও অভিবাসন নীতির পরিবর্তনের দাবি জানান।

নিউইয়র্কসহ বিভিন্ন বড় শহরের পাশাপাশি ছোট শহরগুলোতেও মানুষ রাস্তায় নেমে আসে।

পর্যবেক্ষকদের মতে, ‘নো কিংস’ কর্মসূচি সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে অন্যতম বড় সমন্বিত বিক্ষোভে রূপ নিয়েছে। সেখানে যুদ্ধ, অভিবাসন নীতি ও গণতন্ত্র নিয়ে উদ্বেগ একসঙ্গে প্রতিফলিত হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ট্রাম্প #যুক্তরাষ্ট্র #ইরান যুদ্ধ