আন্তর্জাতিক

সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় ২৯ সেনা আহত

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের একটি সামরিক ঘাঁটিতে ইরানের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৯ মার্কিন সেনা আহত হয়েছেন।

ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের তথ্য অনুযায়ী, রিয়াদ থেকে প্রায় ৯৬ কিলোমিটার দূরে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে সাম্প্রতিক সময়ে একাধিকবার হামলা চালানো হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় চালানো হামলায় ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২৯টি ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। এতে অন্তত ১৫ জন সেনা আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

এর আগে সপ্তাহের শুরুতে আরও দুটি পৃথক হামলায় ১৪ জন আহত হন। সব মিলিয়ে গত সাত দিনে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে।

প্রিন্স সুলতান ঘাঁটিটি সৌদি বিমানবাহিনীর অধীনে পরিচালিত হলেও দীর্ঘদিন ধরে এটি মার্কিন বাহিনী ব্যবহার করে আসছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, হামলাগুলো অত্যন্ত সূক্ষ ছিল। ফলে সামরিক ইরানের সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

প্রাথমিকভাবে মার্কিন কর্তৃপক্ষ কম সংখ্যক আহতের কথা জানালেও পরে অভ্যন্তরীণ প্রতিবেদনে প্রকৃত সংখ্যা বেশি বলে উঠে আসে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার মধ্যেই এ হামলা আঞ্চলিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতি ও সম্ভাব্য পাল্টা পদক্ষেপ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #আন্তর্জাতিক ডেস্ক #সৌদি আরব #ইরান #যুক্তরাষ্ট্র