দেশজুড়ে

ঈদে ঘুরতে গিয়ে সেতু ভেঙে নিহতের সংখ্যা বেড়ে ৪

জামালপুরে ভাসমান  সেতু উল্টে পানিতে ডুবে ভাইবোনসহ চার জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, উপজেলার ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা (১২), ছেলে আব্দুল মোতালেব (৬), একই উপজেলার ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০) ও গামারিয়া এলাকার আবির হোসেন (১৬)।

শনিবার (২১ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে ব্রক্ষ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।  জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান,  ঈদের দিন বিকেলে ঘুরতে আসা দর্শনার্থীদের ভারে সেতুটি উল্টে মাঝখান ভেঙে পানিতে তলিয়ে যায়। এ সময় বেশিভাগ দর্শনার্থী সাঁতরে তীরে উঠতে পারলেও বেশ কয়েকজন নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়ে পাঁচ জনকে আহত অবস্থায় উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। একজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

এদিকে ঘটনার পর জামালপুর-১ আসনের সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #জামালপুর #সেতু