খেলাধুলা

জেদ্দায় আটকা পড়েছেন মুশফিকুর রহিম

ইরান-ইসরাইল সংঘর্ষের জেরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরান। বিরাজমান পরিস্থিতি  নিরাপত্তাঝুঁকি এড়াতে মধ্যপ্রাচ্যের সব গন্তব্যে ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা। এমন পরিস্থিতির কারণে সৌদি আরবে আটকা পড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেটার মুশফিকুর রহিম

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে  তিনি এ তথ্য জানান।

মুশফিক বলেন, আসসালামু আলাইকুম। কয়েক দিন আগে ওমরাহ পালন করতে মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, ওমরাহ শেষ করে আজ এমিরেটসে (দুবাই হয়ে) বাংলাদেশে ফেরার কথা ছিল। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশে ইকে ০৮০৬ ফ্লাইটে উড্ডয়ন করি। কিন্তু দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের কারণে সব ফ্লাইট পুনরায় জেদ্দায় ফিরে এসেছে।

তিনি আরও লিখেছেন,  বর্তমানে জেদ্দা বিমানবন্দরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছি। আমিসহ হাজার হাজার যাত্রী জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছি। একমাত্র সর্বশক্তিমান আল্লাহই জানেন কখন এবং কীভাবে আমরা অন্য বাংলাদেশিদের সঙ্গে ঢাকায় ফিরতে পারব। সবার কাছে দোয়া প্রার্থী।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #মুশফিকুর রহিম