কুড়িগ্রামের ফুলবাড়ীতে পচা গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডসহ ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ওই ব্যবসায়ীর নাম একরামুল হক।
সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে ফুলবাড়ী বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন এ দণ্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভেটেনারিটি সার্জন গোলাম মওদুদ আহমেদ ও ফুলবাড়ী থানা পুলিশের সদস্যরা।
এর আগে বিকাল সাড়ে ৪ টার দিকে ফুলবাড়ী বাজারে পঁচা গরুর মাংস বিক্রির সময় কসাই একরামুল হককে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। এরপর স্থানীয় জনতা দ্রুত পুলিশকে খবর দিলে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে পঁচা গরুর মাংস বিক্রির সত্যতা পেয়ে ওই মাংস বিক্রেতাকে অর্থদণ্ডসহ ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
আনোয়ার হোসাইন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পচা মাংস বিক্রির অভিযোগে ভোক্তা সংরক্ষণের আইনে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পরে মাংস বিক্রেতা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন এবং জব্দকৃত পঁচা মাংস গুলো মাটিতে পুঁতে ফেলা হয়।
রমজান মাসে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বাস্থ্যের ক্ষতি করে এমন কোনো কার্যক্রম বরদাস্ত করা হবে না। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আই/এ