জাতীয়

নির্বাচনী নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তা নিয়ে  সরকারের উদ্যোগ জানতে  স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক বৈঠকে নির্বাচনী নিরাপত্তা নিয়ে আলোচনা করেন তিনি। ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়,  স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছ থেকে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ সম্পর্কে শুনেছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। এ বিষয়ে সরাসরি জানার সুযোগকে তিনি সাধুবাদ জানান।

দূতাবাসে জানায়,  বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামনে থাকা নানা নিরাপত্তা বিষয়ক সহযোগিতার বিষয়েও আলোচনা করেছেন।

গত ২৮ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #মার্কিন রাষ্ট্রদূত