উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের দ্বিতীয় দিনে দেশের সর্বউত্তরের সীমান্ত জনপদ পঞ্চগড় সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এই সফরে তার সাথে সফরসঙ্গী হিসেবে ছিলেন তার সহধর্মিণী ডিয়ান ডাও এবং মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।
সোমবার (৩১ আগস্ট) সকালে তিনি পঞ্চগড়ের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
সফরের মূল আকর্ষণ ছিল দেশের সর্বউত্তরের স্থলবন্দর ও জিরোপয়েন্ট এলাকা পরিদর্শন। বাংলাবান্ধা জিরোপয়েন্টে পৌঁছানোর পর সেখানকার চারপাশের সবুজ প্রকৃতি, হিমালয়ের নৈসর্গিক রূপের আভা এবং সীমান্ত এলাকার শান্ত ও নান্দনিক পরিবেশ মার্কিন রাষ্ট্রদূত ও তার স্ত্রীকে দারুণভাবে বিমোহিত করে।
জিরোপয়েন্টে কিছু সময় কাটিয়ে তারা সেখানকার নির্মল ও খোলামেলা পরিবেশ উপভোগ করেন। শুধু তা-ই নয়, এই ঐতিহাসিক সীমান্তের প্রাকৃতিক সৌন্দর্য এবং ভ্রমণের স্মৃতি চিরস্মরণীয় করে রাখতে মার্কিন রাষ্ট্রদূত ও তার সহধর্মিণী বেশ কিছু ছবিও তোলেন।
উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে রাষ্ট্রদূতের এই পরিদর্শনকে ঘিরে স্থানীয় পর্যায়েও আগ্রহ তৈরি হয়েছে।
আর/আই