দেশজুড়ে

রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (২১ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে শহরের পাবলিক হেলথ মোড় এলাকায় তাজ মটরস অ্যান্ড মেশিনারিজের দোকানের সামনে এ ঘটনা ঘটে। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মধ্যরাতে হঠাৎ ট্রাকটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওসি উত্তম কুমার ঘোষ বলেন, কে বা কারা এবং কী কারণে ট্রাকটিতে আগুন দিয়েছেন, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।

 

এমজে/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ট্রাকে আগুন #রাজবাড়ী