হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ৯৪১
গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি । আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪১ জন।
রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯৯০ জনের হামের উপসর্গ দেখা দিয়েছে। এসময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৭০ জন। গেল ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি গেছেন ৯৩২ জন।
গেল ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ জন। একই সময়ে সন্দেহজন হাম রোগে মৃতের সংখ্যা ৭২৫ জন।
এমএ//