আন্তর্জাতিক

পশ্চিম তীরে ইসরাইলি হামলার নিন্দা হামাসের, আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে দখলদার ইসরাইলি বাহিনীর হামলার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এসব হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২৪ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে হামাস জানিয়েছে, পশ্চিম তীরে ইসরাইলের হামলা ফিলিস্তিনিদের বিরুদ্ধে চালানো ‘অপরাধমূলক আগ্রাসনেরই সম্প্রসারণ’। গাজায় ইসরাইলের যুদ্ধের প্রসঙ্গ টেনে সংগঠনটি আরও বলেছে, ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়ন ও সহিংসতা বিপজ্জনকভাবে বাড়ছে।

বিবৃতিতে হামাস ফিলিস্তিনিদের মধ্যে ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তোলার পাশাপাশি ইসরাইলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক পর্যায়ে জোরালো পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে।

সংগঠনটির দাবি, ইসরাইলের এসব অভিযান ফিলিস্তিনিদের নিজেদের ভূমি ও অধিকারের প্রতি অঙ্গীকার থেকে বিচ্যুত করতে পারবে না।

হামাস আরও বলেছে, পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলা এবং দমন-পীড়ন অব্যাহত থাকলে ফিলিস্তিনিদের ক্ষোভ বাড়বে। একই সঙ্গে প্রতিরোধের পথের প্রতি তাদের অঙ্গীকার আরও দৃঢ় হবে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন