আন্তর্জাতিক

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নাগরিক আটক

ছবি: সংগৃহীত

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের এক নাগরিককে গ্রেফতার করেছে ইসরায়েল। জেরুজালেম জেলা পুলিশ গত ৯ জুন  তাকে আটক করে। 

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ওই মার্কিন নাগরিকের বয়স মাত্র ২০ বছর। তিনি তেহরানের সঙ্গে যুক্ত একজনের সঙ্গে ডিজিটাল যোগাযোগ করতেন। ওই ব্যাক্তির কাছে ইসরায়েলের সংবেদনশীল তথ্য ও ছবি সরবরাহ করে শত শত ডলার পারিশ্রমিক নিতেন। আগামী কয়েক দিনের মধ্যেই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র গঠন করা হবে। এই স্পর্শকাতর আটকের বিষয়ে ইসরায়েলে মার্কিন দূতাবাস তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। 

    

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন